Free Delivery on Makeup & Skin care purchases above 1500BDT

 

প্রমোশনে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী নিম্নোক্ত শর্তাবলী* পালনের অঙ্গিকার করছেন।

 

শর্তাবলীঃ

১। প্রোমোশনটি ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।

২। প্রোমোশন চলাকালীন দেশের যেকোনো হারল্যান স্টোর ও সিলেক্টেড মডার্ন ট্রেড থেকে ন্যূনতম ১,০০০ টাকার রিমার্কের পণ্য ক্রয় করতে হবে।

৩। কোম্পানি প্রয়োজনে সময়সীমা পরিবর্তন করতে পারে।

৪। বাংলাদেশে বসবাসরত যে কোনো ব্যক্তি শর্তপূরণ সাপেক্ষে প্রোমোশনে অংশগ্রহণ করতে পারবেন।

৫। কোম্পানির কর্মচারী, এজেন্ট, প্রমোশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের নিকট আত্মীয়রা অংশগ্রহণের অযোগ্য।

৬। প্রমোশন চলাকালীন রিমার্কের যেকোনো পণ্য ন্যূনতম ৳১,০০০ মূল্যে ক্রয় করতে হবে।

৭। প্রতিটি ক্রয়ের বিপরীতে ১টি এন্ট্রি/কুপন প্রদান করা হবে।

৮। একই ব্যক্তি একাধিক এন্ট্রি/কুপন পেতে পারেন।

৯। সকল বৈধ এন্ট্রি/কুপন থেকে ন্যায্য ও স্বচ্ছ ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত সংখ্যক বিজয়ী নির্বাচন করা হবে।

১০। ড্রটি কোম্পানির মনোনীত কর্তৃপক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ।

১১। কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে গণ্য হবে।

১২। ৩ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ঢাকা ক্যাপিটালস টিমের সাথে একটি ফ্যামিলি ডিনার সেশনের সুযোগ, যেখানে বিজয়ীসহ তার পরিবারের সর্বাধিক ৩ জন সদস্য অংশ নিতে পারবেন।

১৩। ডিনারের স্থান, সময় ও তারিখ বিজয়ীকে জানানো হবে।

১৪। পুরস্কার হস্তান্তরযোগ্য নয়, বিনিময়যোগ্য নয় বা নগদে রূপান্তরযোগ্য নয়

১৫। বিজয়ীকে জাতীয় পরিচয়পত্রসহ নিজেকে সনাক্ত করতে হবে।

১৬। বিজয়ীদের ক্রয়ের চালান (Invoice) কপি সংরক্ষণ করতে হবে।

১৭। বিজয়ী প্রমোশন সম্পর্কিত ফটোশুট, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া প্রচারণায় অংশগ্রহণে সম্মতি প্রদান করতে হবে।

১৮। বিজয়ীর নাম, ছবি ও অডিও/ভিডিও প্রচারণায় ব্যবহারের অধিকার কোম্পানির কাছে থাকবে,
তবে এটি শুধুমাত্র প্রমোশনাল ও মার্কেটিং উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

১৯। ডিনার সেশনে বিজয়ী ও তার পরিবারকে শালীন আচরণ, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার নিয়ম মেনে চলতে হবে।

২০। কোম্পানি প্রমোশন বা শর্তাবলি যে কোনো সময় পূর্বঘোষণা ছাড়াই পরিবর্তন, স্থগিত বা বাতিল করতে পারে।

২১। কোনো প্রযুক্তিগত সমস্যা, প্রতারণা, বা অপ্রত্যাশিত ঘটনা ঘটলে কোম্পানি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে।

যে কোনো প্রশ্নের জন্য:
*হটলাইন: ‪+8809678071071‬
*ইমেইল: [email protected]
*ঠিকানা: Khandaker Tower, 94 Gulshan Ave, Dhaka 1212 Bangladesh