Free Delivery on Makeup & Skin care purchases above 1500BDT
The correct way to use skincare products in the morning and at night

সকালে এবং রাতে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের সঠিক নিয়ম

ত্বক আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং শরীরকে বিভিন্ন পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে। দিনের পর দিন সূর্যের UV, ধুলো, দূষণ, এবং রাতের ঘুমে কোষ পুনর্নবীকরণ- এগুলোকে মানিয়ে চলার জন্য ত্বককে সঠিক যত্নের প্রয়োজন। তাই সকাল ও রাতের স্কিন কেয়ার রুটিন জানা অত্যন্ত জরুরি। 

স্কিন কেয়ার কি এবং কেন গুরুত্বপূর্ণ

স্কিন কেয়ার হলো ত্বকের যত্নের প্রক্রিয়া, যার মাধ্যমে ত্বকের আর্দ্রতা, স্বাস্থ্য ও দীপ্তি বজায় রাখা হয়। এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বয়সের ছাপ কমাতে সহায়তা করবে।

স্কিন কেয়ারের মূল লক্ষ্যগুলো হলো:

হাইড্রেশন: ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করা।

প্রতিরক্ষা: সূর্য ও দূষণ থেকে ত্বককে সুরক্ষিত রাখা।

রিপেয়ার: রাতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরুদ্ধার করা।

অ্যান্টি-এজিং: ফাইন লাইন, বলিরেখা ও দাগ কমানো।

সকাল এবং রাতের রুটিনের মূল পার্থক্য

সকাল: সুরক্ষা (Protection)

সকালের ত্বকের যত্নের লক্ষ্য- ত্বকের বাহিরের পরিবেশ থেকে রক্ষা করা। ধুলো, সূর্য, দূষণ এগুলো ত্বককে ক্ষতি করতে পারে। তাই সকালের রুটিন হালকা কিন্তু কার্যকর হওয়া উচিত।

রাত: পুনর্নবীকরণ (Repair & Regeneration)

রাতে ত্বকের যত্নের লক্ষ্য- ত্বকে দিনের ক্ষতি সারাতে সাহায্য করা। এই সময়ে ব্যবহার করতে হবে ট্রিটমেন্ট সিরাম, রেটিনল ও ঘন ময়েশ্চারাইজার, যা দিনের ক্ষতি সারাতে সাহায্য করে।

সকালের স্কিন কেয়ার রুটিন

এমন কিছু ব্যবহার করতে হবে যা সূর্য, দূষণ ও ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে ত্বককে রক্ষা করতে পারে।

ক্লিনসার

  • হালকা ফেসওয়াশ ব্যবহার করুন।
  • ড্রাই বা সেনসিটিভ ত্বকের জন্য সরফ্যাকট্যান্ট-ফ্রি ক্লিনসার উপযোগী।
  • তেলযুক্ত ত্বকের জন্য জেল বেসড ক্লিনসার ভালো।

টোনার (ঐচ্ছিক)

  • টোনার ত্বকের pH ব্যালান্স ঠিক রাখে।
  • হাইড্রেটিং টোনার ব্যবহার করলে পরের সিরাম ও ক্রিম ভালোভাবে কাজ করে।

সিরাম

সকালের জন্য হালকা ও সুরক্ষা কেন্দ্রিক সিরাম ব্যবহার করা উচিত। যেমন:

  • ভিটামিন C সিরাম: ত্বক উজ্জ্বল রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট।
  • নায়াসিনামাইড: পোরস কমায়, ত্বকের টেক্সচার উন্নত করে।
  • হায়ালুরোনিক অ্যাসিড: আর্দ্রতা বৃদ্ধি করে।

ময়েশ্চারাইজার

  • হালকা লোশন বা জেল বেসড ময়েশ্চারাইজার।
  • ড্রাই ত্বকের জন্য ক্রিম বেসড।
  • তেলযুক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি ফর্মুলা।

সানস্ক্রিন

SPF 30 বা তার বেশি, PA+++।

SPF (30, 50+): এটি সূর্যের UVB রশ্মি থেকে সুরক্ষা বাড়ায়, যা রোদে পোড়া (sunburn) ও ত্বকের ক্ষতি প্রতিরোধ করে।

PA রেটিং (PA+++, PA++++): এটি UVA রশ্মি (যা ত্বকের বার্ধক্য ও পিগমেন্টেশন ঘটায়) থেকে সুরক্ষার মাত্রা নির্দেশ করে।

  • মেকআপের আগে অন্তত ১৫–২০ মিনিট আগে লাগাতে হবে।
  • সূর্যহীন দিনেও প্রয়োজন, কারণ UV রশ্মি ঘরের ভিতরও ত্বককে ক্ষতি করে।

রাতের স্কিন কেয়ার রুটিন

এমন কিছু ব্যবহার করতে হবে যা ত্বকের ক্ষতি সারানো, কোষ পুনর্নবীকরণ ও ঘুমের সময় ত্বককে পুষ্ট করতে সাহায্য করবে। 

ডাবল ক্লিনজিং

  • মেকআপ বা সানস্ক্রিন থাকলে প্রথমে ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার।
  • তারপর ফেসওয়াশ দিয়ে অবশিষ্ট ধুলো, তেল ও ময়লা পরিষ্কার করুন।

টোনার

  • হালকা হাইড্রেটিং টোনার বা সিরাম-বেসড টোনার।
  • ত্বককে শান্ত ও প্রস্তুত করে ট্রিটমেন্টের জন্য।

ট্রিটমেন্ট / সিরাম

  • রেটিনল: অ্যান্টি-এজিং, বলিরেখা কমায়।
  • পেপটাইড সিরাম: ত্বককে পুনর্গঠন ও শক্তি দেয়।
  • AHAs/BHAs: সপ্তাহে ২–৩ বার, ডেড স্কিন এক্সফোলিয়েট করে।

আই ক্রিম (ঐচ্ছিক)

চোখের চারপাশ শুষ্ক বা বলিরেখা থাকলে ব্যবহার করুন।

নাইট ক্রিম / ময়েশ্চারাইজার

  • ঘন ও পুষ্টিকর।
  • ড্রাই ত্বকের জন্য উজ্জ্বলতা বৃদ্ধি।
  • অয়েলি ত্বকের জন্য হালকা, নন-কোমেডোজেনিক ক্রিম।

স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন: কীভাবে বুঝবেন কোনটি আপনার জন্য সঠিক? 

স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের স্কিন টাইপ ঠিকভাবে চেনা। কারণ একই প্রোডাক্ট একেক ধরনের ত্বকে একেকভাবে কাজ করে। ভুল স্কিন টাইপের প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে শুষ্কতা, অতিরিক্ত তেল, ব্রেকআউট বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই স্কিন কেয়ার রুটিন শুরু করার আগে জানতে হবে, আপনার ত্বক আসলে কী চায়।

সাধারণভাবে ত্বক চার ধরনের হয়ে থাকে- ড্রাই, অয়েলি, কম্বিনেশন ও সেনসিটিভ। প্রতিটি স্কিন টাইপের চাহিদা আলাদা, তাই প্রোডাক্ট বাছাইয়ের ধরনও আলাদা হওয়া জরুরি।

ড্রাই স্কিনের জন্য প্রোডাক্ট নির্বাচন

ড্রাই স্কিনের প্রধান সমস্যা হলো আর্দ্রতার অভাব। এই ধরনের ত্বকে মুখ ধোয়ার পর টান টান লাগে, কখনো খসখসে ভাব দেখা যায়, আবার অনেক সময় মেকআপ ভালোভাবে বসতে চায় না।

ড্রাই স্কিনের জন্য প্রোডাক্ট বাছাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন সেগুলো ত্বক থেকে প্রাকৃতিক তেল তুলে না নেয়, বরং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ক্লিনজার হওয়া উচিত মাইল্ড ও ক্রিম-বেসড, যাতে পরিষ্কার করার পরও ত্বক নরম থাকে। 

সিরামের ক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা প্যান্থেনলের মতো উপাদান ভালো কাজ করে, কারণ এগুলো ত্বকের ভেতরে পানি ধরে রাখে।

ময়েশ্চারাইজার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্রাই স্কিনের জন্য এমন ময়েশ্চারাইজার দরকার যা ত্বকে শুধু আর্দ্রতা দেয় না বরং সেই আর্দ্রতাকে লক করে রাখে। সেরামাইড, শিয়া বাটার বা স্কুয়ালেনজাত উপাদান থাকলে তা দীর্ঘ সময় ত্বক নরম রাখতে সাহায্য করে। সানস্ক্রিনও অবশ্যই ব্যবহার করতে হবে, তবে সেটি যেন অতিরিক্ত শুষ্ক না করে এটা খেয়াল রাখা জরুরি।

অয়েলি স্কিনের জন্য প্রোডাক্ট নির্বাচন

অয়েলি স্কিনে মূল সমস্যা হলো অতিরিক্ত তেল নিঃসরণ ও পোরস ব্লক হওয়া। এই ধরনের ত্বক খুব দ্রুত চকচকে হয়ে যায় এবং ব্রণ হওয়ার প্রবণতাও বেশি থাকে। অনেকেই ভুল করে অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার এড়িয়ে যান, যা আসলে সমস্যা আরও বাড়িয়ে দেয়।

অয়েলি স্কিনের জন্য ক্লিনজার হওয়া উচিত জেল বা ফোম-বেসড, যাতে অতিরিক্ত তেল পরিষ্কার হয় কিন্তু ত্বক পুরোপুরি শুষ্ক হয়ে না যায়। খুব শক্ত ক্লিনজার ব্যবহার করলে ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি তেল তৈরি করে, এটা মাথায় রাখা জরুরি।

সিরামের ক্ষেত্রে নায়াসিনামাইড বা হালকা এক্সফোলিয়েটিং উপাদান উপকারী, কারণ এগুলো পোরস পরিষ্কার রাখতে ও তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। ময়েশ্চারাইজার অবশ্যই লাগাতে হবে, তবে সেটি হবে অয়েল-ফ্রি ও নন-কমেডোজেনিক, অর্থাৎ পোরস বন্ধ করবে না। সানস্ক্রিনও হালকা, নন-গ্রেসি হওয়া দরকার, না হলে ব্রেকআউটের ঝুঁকি বেড়ে যায়।

কম্বিনেশন স্কিনের জন্য প্রোডাক্ট নির্বাচন

কম্বিনেশন স্কিন হলো এমন ত্বক যেখানে একসাথে দু’ধরনের বৈশিষ্ট্য থাকে। সাধারণত কপাল, নাক ও চিবুক এই অংশগুলো অয়েলি হয়, আর গাল বা মুখের পাশের অংশ তুলনামূলকভাবে শুষ্ক বা স্বাভাবিক থাকে।

এই ধরনের ত্বকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যালান্স বজায় রাখা। ক্লিনজার হতে হবে এমন, যা একদিকে টি-জোনের অতিরিক্ত তেল পরিষ্কার করবে, অন্যদিকে শুষ্ক অংশগুলোকে বিরক্ত করবে না। সিরামের ক্ষেত্রে হালকা হাইড্রেটিং উপাদান ভালো কাজ করে, কারণ তা পুরো মুখে ব্যবহার করা যায়।

সেনসিটিভ স্কিনের জন্য প্রোডাক্ট নির্বাচন

সেনসিটিভ স্কিন সবচেয়ে বেশি যত্ন দাবি করে। এই ধরনের ত্বক খুব সহজেই লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে বা নতুন প্রোডাক্টে রিঅ্যাকশন দেখায়। তাই এখানে মূল লক্ষ্য হলো ত্বককে শান্ত রাখা ও রক্ষা করা।

সেনসিটিভ স্কিনের জন্য প্রোডাক্ট বাছাইয়ের সময় যত কম উপাদান থাকবে, তত ভালো। ক্লিনজার ও ময়েশ্চারাইজার হওয়া উচিত fragrance-free ও অ্যালকোহল-মুক্ত। সিরামের ক্ষেত্রে soothing উপাদান, যেমন-অ্যালোভেরা, প্যান্থেনল বা সেন্টেলা ত্বককে আরাম দেয়।

এই ধরনের ত্বকে নতুন কোনো প্রোডাক্ট শুরু করার আগে প্যাচ টেস্ট করা খুব জরুরি। সানস্ক্রিনের ক্ষেত্রেও মাইল্ড ফর্মুলা বেছে নেওয়া উচিত, যাতে ত্বকে জ্বালাপোড়া না হয়।

কেন স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন এত গুরুত্বপূর্ণ?

সঠিক স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে নিজস্ব ভারসাম্যে ফিরে আসে। এতে অপ্রয়োজনীয় সমস্যা কমে, স্কিন কেয়ার রুটিন কার্যকর হয় এবং দীর্ঘমেয়াদে ত্বক সুস্থ থাকে। 

প্রোডাক্ট ব্যবহার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়ম

  • প্রতিটি প্রোডাক্টের মাঝে ৩০-৬০ সেকেন্ড বিরতি দিন।
  • একসাথে অনেক অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করবেন না।
  • সপ্তাহে ২-৩ বার এক্সফোলিয়েট করুন, প্রতিদিন নয়। 
  • সানস্ক্রিন কখনো বাদ দেবেন না।

এন্টি-এজিং ও বিশেষ যত্ন

  • রেটিনল ও পেপটাইড সিরাম ব্যবহার করুন।
  • ভিটামিন C সকালের জন্য, রাতে রেটিনল।
  • ঘন নাইট ক্রিম ও ময়েশ্চারাইজার দিয়ে ত্বককে রাতে পূর্ণ পুষ্টি দিন।
  • পর্যাপ্ত পানি পান করুন। হাইড্রেশন ভিতর থেকে ত্বককে সাহায্য করে।

এভাবে নিয়ম মেনে স্কিন কেয়ারের ফলে ত্বক দীর্ঘ সময় ধরে উজ্জ্বল, হাইড্রেটেড এবং স্বাস্থ্যকর থাকবে।

Recent Posts

View all
How to Use Niacinamide Serum for Best Skincare Results
Skin Concerns Mar 28, 2026
How to Use Niacinamide Serum for Best Skincare Results?

Since the skin is our largest organ, it’s always prone to damage. Whether we are exposing it to ultraviolet rays or use the wrong skincare products, that will end up causing various skin problems. It’s a very good idea to find products that fit your skin’s requirements, and niacinamide serum can be a solid option […]

Seasonal Skincare
Skin Concerns Jan 21, 2026
Seasonal Skincare: The Ultimate Guide to Environmental Adaptation

The skin is a dynamic organ, serving as the primary interface between your biology and the shifting environment. In the world of skincare, “set it and forget it” is a recipe for disaster. A routine that keeps your skin radiant in the humid heights of July will likely leave you flaky and irritated in the […]

The Truth About Anti-Aging
Skin Concerns Jan 17, 2026
The Truth About Anti-Aging: What Actually Works?

The promise of eternal youth drives the anti-aging industry, which is worth billions of dollars. The number of products, from “miracle” creams to high-tech serums, is too much for the average person to handle. But as we get closer to 2026, science tells a simpler, though stricter, story. Anti-aging isn’t just one thing; it’s a […]

Understanding Skincare Ingredients
Skin Concerns Jan 16, 2026
Understanding Skincare Ingredients: The Definitive Beginner’s Dictionary

In 2026, going down the skincare aisle feels more like walking through a high-tech chemistry lab than shopping. It’s easy to feel overwhelmed when you see labels with complicated words like “Trans-epidermal Water Loss” and “Polyglutamic Acid.” But whether you’re a man trying to calm down irritation after shaving or a woman trying to get […]

Herlan Cosmetics Product Swatches
Makeup Jan 12, 2026
Herlan Cosmetics Product Swatches: Which Colors Look Best on Different Skin Tones?

Choosing the right makeup shades transforms your look from ordinary to extraordinary. This comprehensive guide showcases Herlan Cosmetics and Nior color swatches matched to different skin tones using the Fitzpatrick scale, providing Bangladesh beauty enthusiasts with evidence-based recommendations for lipsticks, foundations, concealers, eyeliners, and eyebrow products that complement warm, cool, and neutral undertones across fair […]

Budget-Friendly Beauty Gift Packages from Herlan
Shopping Jan 11, 2026
Budget-Friendly Beauty Gift Packages from Herlan.com: The Complete 2026 Guide

Finding the perfect beauty gift within budget just got easier. This comprehensive guide presents 9 curated gift packages from Herlan.com ranging from 1,000 to 10,000 BDT, featuring authentic skincare, body care, makeup, and hair care products from premium brands like Siodil, D32, Nior, and Lily. Why Herlan.com Is Your Go-To Destination for Budget Beauty Gifts […]

View all

Relevant Products